আমাদের সম্পর্কে
রিপাবলিক অব সেশেলস হলো একটি ক্ষুদ্র দ্বীপদেশ যা মাদাগাস্কারের উত্তর পূর্বে সোমালি সমুুুুদ্র এবং সোমালিয়ার মেগাদিশু থেকে ৮৩৫ মাইল (১৩৪৪) কি.মি. দূরে অবস্থিত। সেশেলস প্রায় ৪°থেকে ১০° উত্তর অক্ষাংশে ও ৪৬° পূর্ব থেকে ৫৪°পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সেশেলস ছোটবড় ১১১ টি[১] গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের সমষ্টি যার বেশিরভাগই ক্ষুদ্র এবং জনবসতিহীন। সম্পূর্ণ দ্বীপপুঞ্জটির আয়তন ৪৫২ বর্গ কি.মি. হলেও এর একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল প্রায় ১৩৩৬৫৫৯ বর্গ কি.মি. এলাকাজুড়ে বিস্তৃত। ৯০০০০ জনসংখ্যার প্রায় ৯০%" মাহে,৯% প্রস্লিন ও লা ডিগু নামক দ্বীপে বাস করে। মাহে দ্বীপপুঞ্জটির আয়তনের এক তৃতীয়াংশ।